সময় ডেকেছে বলে, চলে গেছ তুমি
পিছে ফেলে অনিমিখা আশ্চর্য অসুখ
ঝরা পাতাটির মতো অভ্যাস নিত্যতা
নিয়ে বসে মুগ্ধ স্মৃতি একা, অনৃতকথন
হাওয়ার ভেতর বাজে সুর, বীতশোক সম্পর্ক সুধায়
শীতার্ত প্রতীক্ষা তার প্রজননে অকর্ষিত ভূমি...
শ্রমণ বৈরাগ্যে করে হেলা, কখনও ডাকবে তাকে তুমি?