মঞ্চের মিথ্যে আশ্বাস
অডিটোরিয়াম পেরিয়ে চায়ের দোকান
ভাঁড়ে গ্লাসে চায়ের ঠোক্কর
জিভে ঠেকলে আঁচ করা সহজ
পানসে আগামীয়ানা
কেটলি সসপ্যানে ফুলে ওঠে চা
তাপের সম্মতিতে
একটা জোয়ার
সমুদ্র পিছিয়ে যায়
ফেনা পড়ে থাকে পোড়া দাগে
মাচার নিচে সমুদ্র অথবা ফেনার ধাক্কার উচ্ছ্বাস
প্রেমে পড়া বিকেলের কানে কানে বলে
ভাষা নয়, ভাত দাও
বাষ্পের ব্যঙ্গে কুকারে স্বপ্নের দ্বিতীয় সিটি।